সহজপুর এক মজার জায়গা।ছেলেবেলার রূপকথার দেশ। সেখানে জীবন এখনো সহজ ছন্দে চলে;জ্ঞানবৃক্ষের ফলটা এখনো পৌঁছায় নি সহজপুরে।
কিন্তু সহজপুরের ঠিকানা আপনারা ভূগোলবই থেকে google map কোথাও পাবেন না। আমি ও পাইনি।এটাই সহজপুরের মজা। ওখানে যেতে চাইলেই যাওয়া যায়না।অথচ জীবনে হঠাৎ করেই কখনো কখনো সহজপুর জানান দেয় নিজের অস্তিত্ব। আমার নিজস্ব সন্ধানের সেরকম কিছু মুহূর্ত নিয়েই 'সহজপুরের খোঁজে'..
No comments:
Post a Comment